newsbhuban25@gmail.com রবিবার, ১ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা

নিউজ ভুবন ডেস্ক প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ০৯:১১ এএম

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রর পতাকা

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র শুক্রবার (২১ নভেম্বর) ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শুক্রবার সকালে ঢাকায় ও আশপাশের কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে দশজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা

নিউজ ভুবন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ০৯:১১ এএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর