newsbhuban25@gmail.com রবিবার, ১ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

নিউজ ভুবন ডেস্ক প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক পত্রটি পাঠিয়েছে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে তথ্যটা নিশ্চিত করেছে। গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরপর তাঁকে ফেরতের জন্য ভারতকে প্রথমবারের মতো চিঠি দিল বাংলাদেশ।

অবশ্য দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ জানিয়ে ভারতকে এর আগে গত বছরের ২০ ও ২৭ ডিসেম্বর চিঠি দিয়েছিল বাংলাদেশ।

ভারত ওই সব চিঠির কোনো উত্তর দেয়নি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ওই দিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে ফেরত দেওয়াটা ভারতের জন্য অবশ্যপালনীয় দায়িত্বও বটে।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

নিউজ ভুবন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর